নিউজিল্যান্ড সিরিজেই দলে ফিরছেন তানজীম সাকিব

সময়ের আলো ডেস্ক

খেলা

দীর্ঘদিন ধরেই ইনজুরিতে ভুগছেন পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। গত বিপিএলের পরই ব্যাক পেইনের চোটে পড়েন তিনি। যে কারণে

2026-03-29T19:36:11+00:00
2026-03-29T19:36:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
নিউজিল্যান্ড সিরিজেই দলে ফিরছেন তানজীম সাকিব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৭:৩৬ পিএম 
তানজিম হাসান সাকিব। সংগৃহীত ছবি
দীর্ঘদিন ধরেই ইনজুরিতে ভুগছেন পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। গত বিপিএলের পরই ব্যাক পেইনের চোটে পড়েন তিনি। যে কারণে ঘরের মাঠে সবশেষ পাকিস্তান সিরিজেও দলে ছিলেন না তিনি। কিন্তু আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরবেন বলে প্রত্যাশা তার।

আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের আগেই সুখবর পেলো টাইগাররা। ইনজুরি থেকে দ্রুতই সুস্থ হয়ে উঠছেন তানজিম হাসান সাকিব। আগামী মাসেই পূর্ণ দমে বোলিং শুরু করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে বিসিবি একাডেমিতে নেটে বোলিং শুরু করেছেন সাকিব। 

তানজিম সাকিব জানিয়েছেন, আশা করছি আগামী চারটি সেশনের মধ্যে আমি ১০০ শতাংশ ফিটনেস নিয়ে বোলিং করতে পারব। সব ঠিক থাকলে এপ্রিলের শুরু থেকেই আমি পুরোপুরি প্রস্তুত থাকব।

আগামী ১৩ এপ্রিল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে কিউইরা। ১৭ ও ২০ এপ্রিল ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম। ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ২৭ ও ২৯ এপ্রিল, চট্টগ্রামে। ২ মে সিরিজের শেষ ম্যাচটি হবে ঢাকায়। 


পাকিস্তানের বিপক্ষে ২–১ ব্যবধানে সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাসে রয়েছে বাংলাদেশ। এই সাফল্যের ফলে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে নবম স্থানে উঠে এসেছে টাইগাররা, যা ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার জন্য এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সামনে নিউজিল্যান্ড সিরিজে ৩–০ ব্যবধানে জয় পেলে বড় ধরনের অগ্রগতি সম্ভব। এমন ফলাফল এলে র‍্যাংকিংয়ে অষ্টম স্থানে থাকা ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমে আসবে, যা বাংলাদেশের জন্য পরবর্তী পথচলাকে আরও সহজ করে দিতে পারে। 

বর্তমানে মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামসহ মোট ছয়জন বাংলাদেশি ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছে। তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সীমিত সময়ের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। 

মোস্তাফিজুর রহমান ওয়ানডে সিরিজে দলে থাকলেও টি-টোয়েন্টি পর্বে তাকে পাওয়া যাবে না। অন্যদিকে শরিফুল ইসলাম, তানজিদ তামিম, নাহিদ রানা ও রিশাদ হোসেন ১২ এপ্রিলের মধ্যেই দেশে ফিরে আসবেন এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি— দুই ফরম্যাটেই দলের জন্য প্রস্তুত থাকবেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   নিউজিল্যান্ড  সিরিজে  দল  তানজীম সাকিব  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: