ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের শিল্পাঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ড

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিরসেবা এলাকার শিল্পাঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।রোববার (২৯ মার্চ) ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল দেশটির উদ্ধারকারী

2026-03-29T20:03:05+00:00
2026-03-29T20:03:05+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের শিল্পাঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ড
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৮:০৩ পিএম 
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের শিল্পাঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ড। ছবি : সংগৃহীত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিরসেবা এলাকার শিল্পাঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ মার্চ) ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল দেশটির উদ্ধারকারী সংস্থাগুলোর বরাত দিয়ে জানিয়েছে, ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিরশেবার নিওত হোভাব শিল্পাঞ্চলে ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে হামলায় হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

অন্যদিকে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৬ জনে দাঁড়িয়েছে। রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল-জাজিরা এ তথ্য জানায়।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত ২১৬ শিশুসহ মোট ২ হাজার ৭৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন সাড়ে ২৬ হাজার মানুষ। আহতদের মধ্যে ১ হাজার ৭৬৭টি শিশু।

এ ছাড়া হামলায় ৩৩৬টি স্বাস্থ্য ও জরুরীসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।


গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ইরান  ইসরায়েল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: