মধ্যপ্রাচ্যের সঙ্কট সমাধানে ঢাকার সমর্থন চায় রাশিয়া

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

মধ্যপ্রাচ্যে চলমান সঙ্কট সমাধানে সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। মস্কোও এই প্রক্রিয়ায় ঢাকার সমর্থন চায়। রোববার (২৯ মার্চ) ঢাকায় নিযুক্ত রাশিয়ার

2026-03-29T20:25:24+00:00
2026-03-29T20:25:24+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
মধ্যপ্রাচ্যের সঙ্কট সমাধানে ঢাকার সমর্থন চায় রাশিয়া
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৮:২৫ পিএম 
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান সঙ্কট সমাধানে সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। মস্কোও এই প্রক্রিয়ায় ঢাকার সমর্থন চায়।   

রোববার (২৯ মার্চ) ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের সম্পর্কসহ চলমান বৈশ্বিক উত্তেজনা নিয়েও আলাপ হয়। ওই বৈঠকে রাশিয়া বাংলাদেশের কাছে এই সমর্থনের কথা ব্যক্ত করেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। 

ঢাকার রাশিয়ান দূতাবাস বলেছে, রাশিয়ান রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুইপক্ষের আলোচনার বিষয়বস্তু ছিল বর্তমান রাশিয়া-বাংলাদেশ সহযোগিতা, একইসঙ্গে জাতিসংঘের সহযোগিতা এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংকট নিয়েও আলোচনা হয়েছে। 

রাষ্ট্রদূত জোর দিয়ে বলেছেন যে, শত্রুতা দ্রুত সমাপ্তির পক্ষে রাশিয়া এবং চলমান সংঘাত ও বিদ্যমান মতভেদগুলো রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের জন্য সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। 


/ইউএমএইচ

  বিষয়:   মধ্যপ্রাচ্য  রাশিয়া  রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন  পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: