বরিশালে ২৯ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, মজুতদারি ও অনিয়ম প্রতিরোধে জেলার ২৯টি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।২৮

2026-03-29T22:04:53+00:00
2026-03-29T22:04:53+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বরিশালে ২৯ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ
বরিশাল ব্যুরো
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১০:০৪ পিএম 
সংগৃহীত ছবি
বরিশালে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, মজুতদারি ও অনিয়ম প্রতিরোধে জেলার ২৯টি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। 

২৮ মার্চ জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ফিলিং স্টেশনে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সার্বিক তদারকির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মনিটরিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।

বরিশাল সদর উপজেলায় নথুল্লাবাদ, নতুন বাজার, সাগরদী, রূপাতলী, দপদপিয়া ও চরকাউয়াসহ বিভিন্ন এলাকায় অবস্থিত একাধিক ফিলিং স্টেশনে উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রকৌশলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, খাদ্য নিয়ন্ত্রক ও নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর মধ্যে বরিশাল অটো সার্ভিস ফিলিং স্টেশন, ইসরাইল তালুকদার ফিলিং স্টেশন, কলেজ রোড ফিলিং স্টেশন, ডোস্ট ফিলিং স্টেশন, লিলি ফিলিং স্টেশন, রূপাতলী ফিলিং স্টেশন, হাজী ফিলিং স্টেশন, তুরাগ অয়েল এন্ড গ্যাস সার্ভিস, শাওন ফিলিং স্টেশন, শেখ ফিলিং স্টেশন, ইছাকাঠি ও সুরভী ফিলিং স্টেশন, রাব্বি ফিলিং স্টেশন, ইউনিক ফিলিং স্টেশনসহ গুরুত্বপূর্ণ সকল পেট্রোল পাম্পগুলোতে এসব কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

উজিরপুর উপজেলায় কামিনি, সাকুরা, সাজু ও মহিউদ্দিন ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে।

আগৈলঝাড়া উপজেলায় আগৈলঝাড়া ফিলিং স্টেশনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গৌরনদী উপজেলায় আরিফ, আশোকাঠি, মা ও সেন্ট পিটার্স ফিলিং স্টেশনে উপজেলা মৎস্য কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা ও সমবায় কর্মকর্তারা ট্যাগ অফিসারের  দায়িত্ব পালন করবেন।


বাকেরগঞ্জ উপজেলায় হাওলাদার, মিশু, জোবায়দা ও এম খান ফিলিং স্টেশনে খাদ্য নিয়ন্ত্রক, পরিসংখ্যান কর্মকর্তা, সমবায় কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাদের ট্যাগ অফিসার করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ট্যাগ অফিসাররা সংশ্লিষ্ট পাম্পে নিয়মিত তদারকি করবেন এবং জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করবেন। কোনো ধরনের কৃত্রিম সংকট, মজুতদারি বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি বরিশালের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের ঘাটতি দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেক স্থানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সীমিত পরিমাণ তেল নিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের এই উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসনের কর্মকর্তারা আশা করছেন, ট্যাগ অফিসার নিয়োগের মাধ্যমে পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরবে এবং দ্রুতই জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হবে।

জেলা প্রশাসন থেকে ট্যাগ অফিসারদের কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে—পাম্পে প্রতিদিন জ্বালানি তেলের মজুত ও বিক্রয়ের হিসাব যাচাই করা, নির্ধারিত দামে তেল বিক্রি হচ্ছে কিনা তা নিশ্চিত করা, কোনো ধরনের কৃত্রিম সংকট বা মজুতদারি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা, ভোক্তাদের অভিযোগ তাৎক্ষণিকভাবে গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, নিয়মিতভাবে মনিটরিং অফিসারদের কাছে প্রতিবেদন প্রদান করা।

এদিকে ভুক্তভোগী সাধারণ মানুষের প্রত্যাশা— প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়নে কঠোরতা বজায় রাখা হলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট দূর হবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরবে বাজার।

সময়ের আলো/এআর
  বিষয়:   ফিলিং স্টেশন  ট্যাগ অফিসার  নিয়োগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: