উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোরের পা

2026-03-29T23:27:11+00:00
2026-03-29T23:27:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১১:২৭ পিএম 
প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। 

রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত কিশোরের নাম আব্দুল হাকিম (১৫)। সে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে আব্দুল হাকিম নাফ নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরে তীরে ওঠার সময় হঠাৎ তার পা পড়ে একটি পুঁতে রাখা স্থলমাইনের ওপর। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা আব্দুল হাকিমকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যায়।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদী থেকে মাছ ধরে পাড়ে উঠার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আব্দুল হাকিম গুরুতর আহত হয়। বিস্ফোরণের ফলে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়।


তিনি আরও জানান, মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন স্থানে এমন স্থলমাইন পুঁতে রাখা রয়েছে। আমরা বারবার বাধা দিলেও চুরি করে অনেকে নাফ নদীতে মাছ ধরতে চলে যায়। সেখানে মাইন বিস্ফোরণ হয়ে পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে, সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এফআর


  বিষয়:   উখিয়া  সীমান্তে  মাইন বিস্ফোরণ  রোহিঙ্গা  কিশোর  পা  বিচ্ছিন্ন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: