রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতিতে শেষ বিদায় জানানো হলো অধ্যাপক দিলারা হাফিজকে। জাতীয় সংসদ প্রাঙ্গণে আয়োজিত জানাজায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
জানাজার নামাজে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্যসহ অসংখ্য সংসদ সদস্য ও সাধারণ মানুষ। উপস্থিত নেতৃবৃন্দ মরহুমার কর্মময় জীবনের নানা দিক স্মরণ করেন।
আরও পড়ুন
সংসদ প্রাঙ্গণে প্রথম জানাজার পর সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৭৮ বছর বয়সী দিলারা হাফিজ শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এএডি/