আরেক মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটি ‘ভিক্টরি বেস’-এ রকেট হামলা হয়েছে। হামলার সময় ঘাঁটিতে থাকা একটি ইরাকি বিশেষ বাহিনীর পরিবহন

2026-03-30T14:16:21+00:00
2026-03-30T14:16:21+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আরেক মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ২:১৬ পিএম 
সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে একটি মার্কিন বিমানবাহিনী এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বিমান ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটি ‘ভিক্টরি বেস’-এ রকেট হামলা হয়েছে। হামলার সময় ঘাঁটিতে থাকা একটি ইরাকি বিশেষ বাহিনীর পরিবহন বিমান আগুনে পুড়ে যায়। 

সোমবার (৩০ মার্চ) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

স্থানীয় সূত্র জানিয়েছে, ভোরে শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা ড্রোন নয়, রকেট হামলার কারণে হয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার ভেতরের ঘাঁটিকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার সময় রকেটগুলো প্রতিহত করতে ব্যর্থ হয়।

এই হামলাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ ভিক্টরি বেস যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিরাপদ সামরিক ঘাঁটির মধ্যে একটি ছিল, যদিও বর্তমানে সেখানে কোনো মার্কিন সেনা মোতায়েন নেই।

এছাড়া, রাতভর বাগদাদের আকাশে মার্কিন যুদ্ধবিমান টহল দিতে দেখা যায়, যা উত্তেজনা বাড়ায়। একই সময় ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চল এরবিলে মার্কিন কনস্যুলেটকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করা হয়, তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ভূপাতিত করতে সক্ষম হয়। 


/ইউএমএইচ
  বিষয়:   মার্কিন ঘাঁটি  ইরান  হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: