প্রবীণ আলেম মাওলানা আবু তাহের নদভী আর নেই

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

দেশের কওমি মাদরাসা অঙ্গনে এক শূন্যতা তৈরি হলো প্রখ্যাত আলেম মাওলানা আবু তাহের নদভীর ইন্তেকালে। তার মৃত্যুতে চট্টগ্রামসহ সারা দেশের

2026-03-30T15:45:14+00:00
2026-03-30T15:45:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
প্রবীণ আলেম মাওলানা আবু তাহের নদভী আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৩:৪৫ পিএম 
প্রখ্যাত আলেম মাওলানা আবু তাহের নদভী। ছবি : সংগৃহীত
দেশের কওমি মাদরাসা অঙ্গনে এক শূন্যতা তৈরি হলো প্রখ্যাত আলেম মাওলানা আবু তাহের নদভীর ইন্তেকালে। তার মৃত্যুতে চট্টগ্রামসহ সারা দেশের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নেমে এসেছে গভীর শোক।

সোমবার (৩০ মার্চ) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান আলেম।

দীর্ঘ সময় ধরে জামিয়া ইসলামিয়া পটিয়াতে শিক্ষকতা ও দারস প্রদানের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলেছেন তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে তিনি প্রতিষ্ঠানটির মুহতামিম (মহাপরিচালক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন

শুধু একটি মাদরাসার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না তিনি। এরই সাথে তিনি ছিলেন- আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি এবং বিভিন্ন ইসলামি সম্মেলন ও তাহফিজুল কুরআন কার্যক্রমের তত্ত্বাবধায়ক।

একই সঙ্গে তিনি মাসিক ‘আত-তাওহীদ’ পত্রিকার সম্পাদক এবং একজন লেখক হিসেবেও পরিচিত ছিলেন। তার জানাজা ও দাফনের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি বলে জানা গেছে। তবে তার মৃত্যুতে পটিয়া মাদরাসার ছাত্র-শিক্ষক ছাড়াও দেশের আলেম সমাজ গভীর শোক প্রকাশ করেছেন।

এএডি/
  বিষয়:   প্রবীণ  আলেম  মাওলানা আবু তাহের নদভী  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: