সংসদ ভবন এলাকার পানি পানে পেট খারাপ হয়েছে চিফ হুইপের

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি জাতীয় সংসদ ভবন এলাকায় তীব্র পানি সংকট ও সরবরাহ করা পানির

2026-03-30T16:53:48+00:00
2026-03-30T18:03:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সংসদ ভবন এলাকার পানি পানে পেট খারাপ হয়েছে চিফ হুইপের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:৫৩ পিএম  আপডেট: ৩০.০৩.২০২৬ ৬:০৩ পিএম
সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সংগৃহীত ছবি
সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি জাতীয় সংসদ ভবন এলাকায় তীব্র পানি সংকট ও সরবরাহ করা পানির মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। গত দুই তিন দিন ধরে সংসদ ভবন এলাকায় ঘোলা পানি সরবরাহ করা হচ্ছে, যা পান করে নিজেই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান তিনি।  

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ ভবনে সংসদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান চিফ হুইপ। 

সংসদ এলাকায় পানির সমস্যা খুব বেশি মন্তব্য করে নূরুল ইসলাম মনি বলেন, আমরা গত দুই তিন দিন ধরে ঘোলা পানি পাচ্ছি। এই পানি পান করার কারণে আমার নিজেরও পেট খারাপ হয়েছে। আমরা সরকারকে এই ঘোলা পানির সমস্যার সমাধানের জন্য জানাব। 

তিনি আরও জানান, সংসদ এলাকায় দৈনিক ১ কোটি লিটার পানির চাহিদা থাকলেও বর্তমানে উৎপাদন হচ্ছে মাত্র ২৭ লাখ লিটার। চাহিদার তুলনায় এই বিশাল ঘাটতির কারণে সংকট ঘনীভূত হচ্ছে। 


আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে মন্তব্য করে চিফ হুইপ জানান, সংসদ সদস্যদের ফ্ল্যাটে প্রয়োজনীয় আসবাবপত্রের ঘাটতি রয়েছে। কিছু আসবাবপত্র ২০০০ সালে তৈরি, অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আমরা সেগুলো সংস্কার করছি। আশা করছি, খুব শিগগিরই তারা বাসায় উঠতে পারবেন।

বৈঠকে কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


/ইউএমএইচ




  বিষয়:   চিফ হুইপ  নূরুল ইসলাম মনি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: