জবাইয়ের ঠিক আগ মুহূর্তে রক্ষা পেল ৯ ঘোড়া

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে জনস্বাস্থ্যের বড় এক ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। জবাই করে মাংস বিক্রির ঠিক আগ মুহূর্তে এলাকাবাসীর তৎপরতায় রক্ষা পেয়েছে

2026-03-30T17:02:20+00:00
2026-03-30T17:02:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জবাইয়ের ঠিক আগ মুহূর্তে রক্ষা পেল ৯ ঘোড়া
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:০২ পিএম 
উদ্ধারকৃত ঘোড়া। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে জনস্বাস্থ্যের বড় এক ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। জবাই করে মাংস বিক্রির ঠিক আগ মুহূর্তে এলাকাবাসীর তৎপরতায় রক্ষা পেয়েছে ৯টি ঘোড়া। 

উদ্ধারকৃত এই ঘোড়াগুলো সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিলামে বিক্রি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, একটি অসাধু চক্র গোপনে ঘোড়াগুলোকে জবাই করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। পরে এলাকাবাসী কালিয়াকৈর থানার পুলিশকে খবর দিলে খলিশাজানি এলাকা থেকে এসব ঘোড়া আটক করা হয়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরুর মাংস হিসেবে বাজারে সরবরাহ করার হীন উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছিল। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন জানান, জনস্বাস্থ্য ও আইনগত বিষয় বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঘোড়াগুলো মোট ৩০ হাজার ৫০০ টাকায় নিলামে বিক্রি করা হয়।

এফআর


  বিষয়:   গাজীপুর  জবাই  মুহূর্তে  রক্ষা  ঘোড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: