প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:০৩ পিএম
নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংগসিরি। সংগৃহীত ছবিইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংগসিরির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইরান।
আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, তাংগসিরি ‘তার আঘাতের তীব্রতার’ কারণে মারা গেছেন।
গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছিলেন, ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালিয়ে ইরানের নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংগসিরিকে হত্যা করে।
তখন এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র: আল–জাজিরা।
সময়ের আলো/এআর