রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জাতীয়

নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (৩০ মার্চ) রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে

2026-03-30T17:11:39+00:00
2026-03-30T17:11:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:১১ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (৩০ মার্চ) রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ মার্চ সরকার ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়, যাদের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নিয়োগের পর প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠকে মাঠপর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, দলীয় নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের কৌশল, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হতে পারে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

/এমএইচআর 


  বিষয়:   প্রধানমন্ত্রী  জেলা পরিষদ প্রশাসক  বৈঠক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: