যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রজুড়ে ফের ডোনাল্ড ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।আগ্রাসী অভিবাসন নীতি ও ইরান যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে শনিবার বিক্ষোভকারীরা রাস্তায় নামে

2026-03-30T18:08:31+00:00
2026-03-30T18:08:31+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : ৪১)
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রজুড়ে ফের ডোনাল্ড ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আগ্রাসী অভিবাসন নীতি ও ইরান যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে শনিবার বিক্ষোভকারীরা রাস্তায় নামে বলে জানায় বার্তাসংস্থা রয়টার্স।
 
আয়োজকদের তথ্য অনুযায়ী, ৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজার ২০০টির বেশি কর্মসূচির পরিকল্পনা ছিল। 

নিউইয়র্ক, ওয়াশিংটন, ডালাস ও ফিলাডেলফিয়ায় বড় সমাবেশ হলেও, দুই-তৃতীয়াংশ কর্মসূচি হয়েছে ছোট শহর ও কমিউনিটিতে—যা আন্দোলনের বিস্তারকে নতুন মাত্রা দিয়েছে।

মিনেসোটার সেন্ট পলে অনুষ্ঠিত এক বড় সমাবেশে গভর্নর টিম ওয়ালজ বলেন, ট্রাম্পের নীতির বিরুদ্ধে প্রতিরোধই যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক চেতনার ‘প্রাণ ও আত্মা’। একই সমাবেশে বক্তব্য দেন সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি বলেন, ‘আমরা এই দেশকে স্বৈরাচার বা ধনিকতন্ত্রে পরিণত হতে দেব না।’


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কে অভিনেতা রবার্ট ডি নিরো ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য ‘অস্তিত্বগত হুমকি’ হিসেবে উল্লেখ করেন। 

অন্যদিকে, বিক্ষোভে সমর্থন দেওয়ায় ডেমোক্র্যাটদের সমালোচনা করেছে ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটি। ডালাসে বিক্ষোভকারী ও পাল্টা বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। 

লস অ্যাঞ্জেলেসেও উত্তেজনা দেখা যায়, যেখানে ফেডারেল ভবনের কাছে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই আন্দোলনের গুরুত্ব বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আয়োজকদের দাবি, গত বছরের তুলনায় এবার ছোট শহর ও উপশহরগুলোতে অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   যুক্তরাষ্ট্র  ট্রাম্প  বিক্ষোভ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: