রাজধানীর বাড্ডায় সিএনজির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মধ্যবাড্ডায় ইউলুপ ব্রীজের উপড়ে সিএনজির ধাক্কায়আনুমানিক ২৫ বছর বয়সী একমোটরসাইকেল আরোহী যুবক মারা গেছেন। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।সোমবার

2026-03-30T18:21:50+00:00
2026-03-30T18:21:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানীর বাড্ডায় সিএনজির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:২১ পিএম 
রাজধানীর মধ্যবাড্ডায় ইউলুপ ব্রীজের উপড়ে সিএনজির ধাক্কায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু। ছবি : সংগৃহীত
রাজধানীর মধ্যবাড্ডায় ইউলুপ ব্রীজের উপড়ে সিএনজির ধাক্কায় আনুমানিক ২৫ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী যুবক মারা গেছেন। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। 

সোমবার (৩০মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে পথচারী বাদশা মিয়া জানান, মধ্যবাড্ডা ইউলুপ ব্রীজের নিচে থাই গ্লাসের দোকানে কাজ করি আমি। হঠাৎ একটা শব্দ পেয়ে উপড়ে উঠে দেখি একটি মোটরসাইকেল নিয়ে ওই যুবক আহত হয়ে পড়ে আছে। আরও এক যুবককে লোকজন একটি সিএনজিতে উঠিয়ে দিচ্ছে। এরপর এই যুবককে একটি সিএনজিতে করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক পরীক্ষা শেষে করে তাকে মৃত বলে জানান।

বাদশা আরও জানান, ইউলুপের উপড়ে উঠে জানতে পারি একটি সিএনজি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা পুলিশকে অবহিত করা হয়েছে ।

/এমএইচআর 


  বিষয়:   রাজধানী  বাড্ডা  নিহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: