আইপিএল নিয়ে দুঃসংবাদ

ক্রীড়া ডেস্ক

খেলা

নির্বাচনের পর ভারত-বাংলাদেশের সম্পর্কে শিথিলতা আসায় কমে এসেছে নানান নিষেধাজ্ঞা। সেই ধারাবাহিকতায় দেশে আইপিএল সম্প্রচার নিয়ে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়।তবে

2026-03-30T20:11:16+00:00
2026-03-30T20:11:16+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
আইপিএল নিয়ে দুঃসংবাদ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৮:১১ পিএম 
সংগৃহীত ছবি
নির্বাচনের পর ভারত-বাংলাদেশের সম্পর্কে শিথিলতা আসায় কমে এসেছে নানান নিষেধাজ্ঞা। সেই ধারাবাহিকতায় দেশে আইপিএল সম্প্রচার নিয়ে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়। 

তবে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার চুক্তি বাতিল করেছে জিওস্টার- এমন খবর প্রকাশ করেছে রয়টার্স।

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্স কিনে নেয় বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে। 

কাটার মাস্টারকে দলে নেওয়ার পরও ভারতের উগ্রহিন্দুত্ববাদীদের হুমকির কারণে টুর্নামেন্ট থেকে মোস্তাফিজককে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 


এ কারণে ভারতে নিরাপক্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে। 

এরই মাঝে জিওস্টার চুক্তি বাতিল করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফলে বাংলাদেশে স্থানীয় কোনো ব্রডকাস্টারের আইপিএল দেখানোর সুযোগ নেই।

চুক্তি বাতিলের কারণ হিসেবে তারা দাবি করেছে, টি-স্পোর্টস চুক্তি অনুযায়ী সময়মতো অর্থ দিতে ধারাবাহিকভাবে ব‍্যর্থ হওয়ায় জিওস্টার চুক্তি বাতিল করেছে। 

২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত দেশে আইপিএল দেখানোর জন‍্য জিওস্টারের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশের ব্রডকাস্টার টি-স্পোর্টস। 

সময়ের আলো/এআর
  বিষয়:   আইপিএল  দুঃসংবাদ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: