তারেক রহমানের নির্বাচনী ব্যয় কত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের বিএনপির প্রার্থী তারেক রহমানের (প্রধানমন্ত্রী) নির্বাচনী ব্যয় হয়েছে ২৩ লাখ টাকা।সোমবার (৩০ মার্চ) নির্বাচন

2026-03-30T20:42:21+00:00
2026-03-30T20:42:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
তারেক রহমানের নির্বাচনী ব্যয় কত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৮:৪২ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের বিএনপির প্রার্থী তারেক রহমানের (প্রধানমন্ত্রী) নির্বাচনী ব্যয় হয়েছে ২৩ লাখ টাকা। 

সোমবার (৩০ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ইসি সচিবালয়ে জমা দেওয়া রিটার্নে উল্লেখিত ব্যয়ের খাত বিশ্লেষণে দেখা যায়, প্রচার-প্রচারণায় ব্যয় হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া পরিবহন বাবদ ১ লাখ ১০ হাজার টাকা, জনসভা আয়োজনের জন্য ১ লাখ ৮০ হাজার টাকা এবং নির্বাচনী ক্যাম্প পরিচালনায় ৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয় করা হয়েছে।


রিটার্ন অনুযায়ী, নির্বাচনী ব্যয়ের মধ্যে সবচেয়ে বড় অংশ খরচ হয়েছে এজেন্ট ও অন্যান্য স্টাফ খাতে, যার পরিমাণ ৯ লাখ ৮৪ হাজার টাকা। এছাড়া আবাসন ও প্রশাসনিক খাতে ৬৬ হাজার টাকা এবং বর্তমান সময়ের ডিজিটাল প্রচারণার অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যয় করা হয়েছে ৫০ হাজার টাকা।

এদিকে, ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী, নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা অথবা ভোটার প্রতি ১০ টাকা হারে যেটি বেশি হবে, সেই পরিমাণ অর্থ ব্যয় করতে পারবেন। সেই হিসাবে তারেক রহমানের ব্যয়সীমা ছিল ৩৩ লাখ ৩৭ হাজার ৭৭০টাকা।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   তারেক রহমান  নির্বাচনী ব্যয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: