মিয়ানমারের প্রেসিডেন্ট হচ্ছেন জান্তাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিয়ানমারের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং। দেশটির পার্লামেন্টে তার নাম প্রস্তাব করা হয়েছে। ফলে তার নির্বাচিত হওয়া প্রায়

2026-03-30T21:24:14+00:00
2026-03-30T21:24:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মিয়ানমারের প্রেসিডেন্ট হচ্ছেন জান্তাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:২৪ পিএম 
জান্তাপ্রধান মিন অং হ্লাইং। সংগৃহীত ছবি
মিয়ানমারের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং। দেশটির পার্লামেন্টে তার নাম প্রস্তাব করা হয়েছে। ফলে তার নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত।

পাঁচ বছর আগে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন তিনি। এরপর থেকেই দেশটিতে রাজনৈতিক সংকট ও গৃহযুদ্ধ চলছে।

সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। বিরোধী বড় দলগুলো এতে অংশ নিতে পারেনি। অনেক জায়গায় ভোটও হয়নি। তাই অনেকেই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন।


নতুন পার্লামেন্টের বেশিরভাগ সদস্যই সামরিক বাহিনী সমর্থিত। ফলে মিন অং হ্লাইংয়ের প্রেসিডেন্ট হওয়া প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।

সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট হলে তাকে সেনাবাহিনীর প্রধানের পদ ছাড়তে হবে। তবে তিনি নিজের প্রভাব ধরে রাখতে নতুন পরামর্শক কাঠামো গড়ার উদ্যোগ নিয়েছেন। 

সূত্র : বিবিসি

সময়ের আলো/এআর


  বিষয়:   মিয়ানমার  প্রেসিডেন্ট  জান্তাপ্রধান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: