আম বাগানে পড়ে ছিল গানপাউডারসহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গানপাউডার সদৃশ বিস্ফোরক ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব। তবে এ ঘটনায় জড়িত কাউকে

2026-03-30T21:40:32+00:00
2026-03-30T21:40:32+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
সারাদেশ
আম বাগানে পড়ে ছিল গানপাউডারসহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:৪০ পিএম 
আম বাগানে পড়ে ছিল গানপাউডারসহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম। ছবি : সময়ের আলো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গানপাউডার সদৃশ বিস্ফোরক ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৩০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

র‍্যাব বলছে, নাশকতার পরিকল্পনায় এসব দ্রব্য মজুদ করা হয়েছিল। তবে নাশকতার পরিকল্পনা বানচাল করা হয়েছে। 

এর আগে, গতকাল রোববার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোখানিপাড়া গ্রামস্থ ৪ নম্বর বেড়িবাঁধের পশ্চিম পাশে একটি আম বাগানে এই অভিযান চালানো হয়। সেখানে খালের ওপারে পরিত্যক্ত অবস্থায় কিছু প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখে তল্লাশি চালায় অভিযানিক দল।


অভিযানস্থলে চারটি আলাদা পলিথিন ও ব্যাগের ভেতর থেকে ৯ কেজে ১৫০ গ্রাম গানপাউডার সদৃশ পদার্থ, এক কেজি ২০০ গ্রাম কাচের টুকরো, ৪০০ গ্রাম লোহার পেরেক, ৩০টি প্লাস্টিকের জর্দার কৌটা, ১০টি লাল রঙের কসটেপ এবং ১৫টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 


এফআর


  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  আম বাগান  গানপাউডার  বোমা  তৈরি  বিপুল  সরঞ্জাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: