জাতীয় সংসদে নামাজ আদায় করতে গিয়ে এক অদ্ভুত ও মজার বিড়ম্বনার শিকার হয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। নামাজ শেষে জুতা পরতে গিয়ে তিনি দেখেন, তার জুতা জোড়া উধাও হয়ে গেছে এবং সেখানে পড়ে আছে অন্য কারো এক জোড়া জুতা।
সোমবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এমপি নিজেই এই ‘জুতা অদলবদল’ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
ওই পোস্ট এমপি হানজালা বলেন, আজ সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেল! নামাজ শেষে দেখি—আমার জুতাটা আর আমার নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে। হয়ত কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়ত কারো পায়ে চলে গেছে!
ঘটনাটিকে জীবনের ছোট ছোট অদ্ভুত ও সুন্দর মুহূর্তগুলোর একটি হিসেবে আখ্যা দিয়ে পোস্টে তিনি আরও লেখেন, যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন। আর যদি এই পোস্টটা আপনার চোখে পড়ে, তাহলে আমার জুতাটা ফিরিয়ে দিলে খুশি হবো! আপনার জুতাটি আগে জাগায় রাখা আছে।
এদিকে, সামাজিক মাধ্যমে একজন সংসদ সদস্যের এমন সাধারণ ও রসিকতাপূর্ণ আচরণে নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে।
এফআর