সাধারণ আলোচনায় এমপিদের ক্ষোভ

সংসদ প্রতিবেদক

জাতীয়

২০১২ সালের গুম হয়ে যাওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়েছেন বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী সিলেট-২

2026-03-31T00:25:01+00:00
2026-03-31T00:25:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জাতীয় সংসদ অধিবেশন
সাধারণ আলোচনায় এমপিদের ক্ষোভ
সংসদ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১২:২৫ এএম 
সংগৃহীত ছবি
২০১২ সালের গুম হয়ে যাওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়েছেন বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসন থেকে নির্বাচিত সরকারদলীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর (লুনা)। 

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের বিচার দাবি করেন। 

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে এই আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ গণভোটের বিরোধিতা করার অর্থ গুম-খুনের ‘আয়নাঘর’কে সমর্থন করা বলে মন্তব্য করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের আকাক্সক্ষা ও গণভোটকে ইগনোর (উপেক্ষা) করা হলে বাউফল-পটুয়াখালীসহ সারা দেশ আবারও জেগে উঠবে।

আলোচনা অংশ নিয়ে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর প্রতি ইলিয়াস আলী খুনের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন। 

তিনি বলেন, ‘ইলিয়াস ও সুমন পারভেজসহ আরও যারা গুম হয়েছেন তাদের পরিবারের সদস্যরা জানতে চায় তাদের সন্তান কোথায়? আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি এক বছরেরও বেশি সময় প্রায় দেড় বছরের কাছাকাছি, আমরা এখনও জানি না আমাদের স্বজনরা কোথায়?

তাহসিনা রুশদীর লুনা বলেন, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদের নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা এখনও জানি না যে, তাদের অবস্থান কি? তাদের পরিণতি কি? মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন, তাদের অবস্থান তাদের পরিণতি কী জানতে চাই। তাদের গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার এবং যে গুমের শিকার হওয়া পরিবারগুলো রয়েছে, সেসব পরিবারের সদস্যদের আর্থিক জটিলতা নিরাসন এবং গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার এবং পরিবারগুলোর আর্থিক জটিলতা নিরসন করতে পুনর্বাসনের জন্য জোর দাবি জানাচ্ছি। 

আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে, তাদের বিচার প্রক্রিয়া ১৭ বছরের যারা গুম ও খুন হয়েছে তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বিএনপি নেতা এম ইলিয়াস আলী তার ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ ঢাকার বনানী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে তাকে বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম করে ফেলা হয়েছে।

এর আগে একই আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর শফিকুল ইসলাম মাসুদ বলেন, আজ সংবিধানের লাইন ধরে ধরে যদি আমাদের চলতে হতো, তা হলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে যেতে হতো না। সংবিধান যদি আমাদের রক্ষা করতে পারত, তবে বাহাত্তরের সংবিধানের আলোকে আজ আমাদের এখানে থাকার কথা ছিল না। 

আমি শফিকুল ইসলাম মাসুদ, আমার এখন জেলখানায় থাকার কথা ছিল। 

তিনি বলেন, সংবিধান মানতে হলে শেখ হাসিনার বাংলাদেশে থাকার কথা, তার দেশের বাইরে থাকার কথা না। জুলাই বিপ্লবের পর যে গণভোটের দাবি উঠেছে, তাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আপনারা ৫১ শতাংশের দোহাই দিলেও প্রায় ৭০ শতাংশ মানুষ গণবিপ্লব ও গণভোটের পক্ষে রায় দিয়েছে। এই ৭০ শতাংশ মানুষের ইচ্ছাকে অবজ্ঞা করলে জাতি আবারও জেগে উঠবে।

নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমার বিরুদ্ধে ৩৫০টি মামলা দেওয়া হয়েছিল। সাড়ে চার বছর আমি জেল খেটেছি। তিনবার রিঅ্যারেস্ট করা হয়েছে এবং দুবার গুম করা হয়েছিল। ডিজিএফআই থেকে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল মন্ত্রিত্ব ও দেশ পরিচালনার ভাগ নেওয়ার জন্য, শর্ত ছিল শেখ হাসিনার নীতি ও বাহাত্তরের সংবিধান মেনে নিতে হবে। কিন্তু আমরা আপস করিনি।

বিরোধীদলীয় এই সংসদ সদস্য বলেন, খালেদা জিয়া স্পষ্ট বলেছিলেন, সুযোগ পেলে আমরা এই (বাহাত্তরের) সংবিধান ছুড়ে ফেলে দেব। অথচ আজ বর্তমান সরকারি দলের মধ্যে সেই সংবিধানের প্রতি কেন এত প্রেম জাগ্রত হয়েছে, তা দেশের মানুষ জানতে চায়।

জুলাই বিপ্লবের শহিদদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, জুলাই সনদকে যদি আজ ইগনোর করা হয়, তবে আমাদের আবার সেই গুম-খুনের আয়নাঘরের দিকে ধাবিত করা হবে। গণভোটের বিরোধিতা করা মানে হচ্ছে ৭০ শতাংশ মানুষকে ধিক্কার জানানো। গণভোটের বিরোধিতা করার অর্থ হচ্ছে আয়নাঘরকে সমর্থন করা। আমরা যদি এই গণভোট কার্যকর না করি, তবে ১৭ বছরের সেই জেল-জুলুমের জায়গায় আমাদের ফিরে যেতে হবে। যদি জনগণের দাবিকে উপেক্ষা করা হয়, তবে সারা দেশ আবার জেগে উঠে গণভোটের রায়কে কার্যকর করবে।


  বিষয়:   গুম  বিএনপি  নেতা  ইলিয়াস  আলী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: