পুলিশের সাবেক ডিআইজি জলিল মণ্ডল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের ওপর হামলা ও হত্যার

2026-03-31T02:32:03+00:00
2026-03-31T02:32:03+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
পুলিশের সাবেক ডিআইজি জলিল মণ্ডল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ২:৩২ এএম 
সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। ছবি : সংগৃহীত
পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের ওপর হামলা ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি দল।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, শাপলা চত্বরে হেফাজতের ওপর হামলা ও হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রাতে সবুজবাগ এলাকা থেকে  তাকে আটক করা হয় এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা যায়, আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। 

তিনি একসময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

পরবর্তীতে তিনি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেন।
  বিষয়:   পুলিশ  ডিআইজি  জলিল  মণ্ডল  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: