ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেল শোধনাগারে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরাইলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।সোমবার (৩০ মার্চ) ইরান ও লেবানন থেকে চালানো এই

2026-03-31T02:37:26+00:00
2026-03-31T02:37:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেল শোধনাগারে অগ্নিকাণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ২:৩৭ এএম 
সংগৃহীত ছবি
ইসরাইলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। 

সোমবার (৩০ মার্চ) ইরান ও লেবানন থেকে চালানো এই হামলায় শোধনাগারটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। 

গত মাসে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো কৌশলগত এই স্থাপনাটি হামলার মুখে পড়ল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে জানা গেছে, হাইফার ‘বাজান’ তেল শোধনাগার লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। 

হামলার পরপরই শোধনাগার এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায়। 

বাজান গ্রুপ কর্তৃপক্ষ জানিয়েছে, একটি শোধন ট্যাংকের ছাদে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

তবে অগ্নিকাণ্ডটি সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে নাকি প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সৃষ্টি হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 

ফায়ার কমান্ডার ইতান রিফা জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো রাসায়নিক ছড়িয়ে পড়েনি।

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা হাইফায় অবস্থিত একটি ইসরাইলি নৌঘাঁটিতে উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। 

গত ২ মার্চ থেকে লেবাননের ওপর ইসরাইলের স্থল ও আকাশ হামলা জোরদার হওয়ার পর এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে সংঘাত ব্যাপক আকার ধারণ করে। বর্তমানে যুদ্ধের পঞ্চম সপ্তাহ চললেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।


  বিষয়:   ইসরাইল  উত্তরাঞ্চল  হাইফা  শহর  তেল  শোধনাগার  ক্ষেপণাস্ত্র  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: