রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থাকে ‘ব্ল্যাকলিস্ট’, ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েমৃত্যুবরণ করেছেনরাহুল বন্দ্যোপাধ্যায়।কলকাতার গণমাধ্যমগুলো জানিয়েছে, অভিনেতার মৃত্যুতে এখন পর্যন্ত

2026-03-31T11:35:18+00:00
2026-03-31T11:35:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থাকে ‘ব্ল্যাকলিস্ট’, ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:৩৫ এএম 
রাহুল বন্দ্যোপাধ্যায়। সংগৃহীত ছবি
তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। 

কলকাতার গণমাধ্যমগুলো জানিয়েছে, অভিনেতার মৃত্যুতে এখন পর্যন্ত একাধিক প্রশ্নের উত্তর অধরা, ইউনিটের সদস্যদের বয়ানের সঙ্গে পুলিশের হাতে আসা ফুটেজে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। 

এ অবস্থায় শুটিংয়ে তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, গাফিলতির কারণেই শুটিং করতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন রাহুল বন্দ্যোপাধ্যায়। সে পরিপ্রেক্ষিতেই প্রযোজনা সংস্থাকে কালোতালিকাভুক্ত করার দাবিতে সোচ্চার হয়েছে তারা।

তারা দাবি করছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে “খুনের” অভিযোগে এফআইআর দায়েরের পাশাপাশি সংশ্লিষ্ট সিরিয়ালের সঙ্গে যুক্ত প্রযোজক, প্রযোজনা সংস্থা ও চ্যানেলকেও কালোতালিকাভুক্ত করা হোক। রাহুলের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতেও সোচ্চার হয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। 

তাদের দাবি, এ ক্ষতিপূরণ প্রযোজনা সংস্থা ও চ্যানেলের কাছ থেকেই আদায় করতে হবে।


সোমবার অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের অফিশিয়াল এক্স হ্যান্ডলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি তোলার পাশাপাশি বেশ কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। 

সংগঠনটি দাবি করছে, ‘এটা নিছক দুর্ঘটনা নয়, বরং কাঠামোগত ব্যর্থতা। প্রযোজনা সংস্থার গাফিলতিতেই মৃত্যু হয়েছে অভিনেতার। আমাদের সংগঠনের তরফে একাধিকবার সতর্ক করা হয়েছে যে প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ খরচ কমানোর জন্য প্রায়ই শিল্পীদের নিরাপত্তাব্যবস্থার সঙ্গে আপস করে থাকে।

কর্মী ও শিল্পীদের জীবন চরম ঝুঁকির মুখে পড়ে। প্রায় প্রতিবছরই ভারতের বিভিন্ন প্রান্তের এমন দুর্ঘটনা ঘটে, যেখানে অনিরাপদ কাজের পরিবেশের কারণে টেকনিশিয়ান, সাধারণ কর্মী ও শিল্পীদের প্রাণহানি ঘটে। দুর্ভাগ্যবশত, এ ধরনের ঘটনাগুলো প্রায়ই ধামাচাপা দেওয়া হয় এবং দোষী ব্যক্তিদের শাস্তির উদাহরণও অত্যন্ত বিরল। 

সে পরিপ্রেক্ষিতেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে দোষী ব্যক্তিদের কড়া শাস্তির দাবি জানাচ্ছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। শুধু তা–ই নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও তুলেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। 


/ইউএমএইচ


  বিষয়:   রাহুল বন্দ্যোপাধ্যায়  ব্ল্যাকলিস্ট 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: