হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সিদ্ধিরগঞ্জের আরও একটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।সোমবার (৩০ মার্চ)

2026-03-31T12:55:40+00:00
2026-03-31T12:55:40+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১২:৫৫ পিএম 
ডা. সেলিনা হায়াত আইভী। ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সিদ্ধিরগঞ্জের আরও একটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্কের পর শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।

Advertisement
গত ২৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়।

শুনানি শেষে আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর ১১ নম্বর মামলার জামিনের জন্য আদালতে আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেছেন। এই মামলাটিতে এজাহারে তার নাম নাই। এই মামলায় তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয় বলে দাবী করেন এই আইনজীবী।

তিনি বলেন, ‘আমরা নিম্ন আদালতে ন্যায়বিচার পাইনি তাই আমরা উচ্চ আদালতে যাব।’

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত সহিংসতায় আগুনে পুড়ে নিহত হন ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়।

পরে মামলার তদন্ত কর্মকর্তা সাবেক মেয়র আইভীর সম্পৃক্ততা থাকার অভিযোগে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

/এমএইচআর 
  বিষয়:   ডা. সেলিনা হায়াত আইভী  জামিন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: