বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সি কর্তৃক নিবন্ধন সনদ নবায়নের ওপর সতর্ক করেছে।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবায়ন না করা ট্রাভেল এজেন্সির ব্যবসা আইনসিদ্ধ নয় এবং সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০১৩, সংশোধনী আইন ২০২১ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী, নিবন্ধন সনদ নবায়ন ব্যতীত কোনো ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করতে পারবে না।
মন্ত্রণালয় জানিয়েছে, মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সিগুলোকে অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে দ্রুত নবায়নের আবেদন দাখিলের জন্য অনুরোধ জানানো হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সনদ নবায়ন না করা এবং অবৈধভাবে ব্যবসা চালানো ব্যক্তিরা আইনানুগ ব্যবস্থা ভোগ করবেন।
/ইউএমএইচ