সাবেক ডিআইজি জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলাচত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগের মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর

2026-03-31T13:58:57+00:00
2026-03-31T13:59:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শাপলা চত্বর হত্যাকাণ্ড
সাবেক ডিআইজি জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১:৫৮ পিএম  আপডেট: ৩১.০৩.২০২৬ ১:৫৯ পিএম
পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। ছবি : সংগৃহীত
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলাচত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগের মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

মঙ্গলবার (৩১ মার্চ) ডিবি কার্যালয় থেকে তাকে হাজির করা হলে ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। 

এর আগে সোমবার (৩০ মার্চ) রাতে শাপলাচত্বরের মামলায় গ্রেফতার করা হয়। এ মামলার তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা ছিল।

জানা গেছে, আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। ২০১৩ সালে তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন।

এছাড়া তিনি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকও ছিলেন। শাপলা চত্বরের হত্যাকাণ্ডে জলিল মণ্ডলের জড়িত থাকার বিষয়টি তদন্তে উঠে আসে।

/এমএইচআর 


  বিষয়:   শাপলা চত্বর হত্যাকাণ্ড  ডিআইজি জলিল  কারাগার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: