ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন খালেদ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদের দ্বিতীয়

2026-03-31T15:29:38+00:00
2026-03-31T15:32:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন খালেদ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৩:২৯ পিএম  আপডেট: ৩১.০৩.২০২৬ ৩:৩২ পিএম
ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। সংগৃহীত ছবি
মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদের দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এই আদেশ দেন। এদিন পাঁচ দিনের প্রথম রিমান্ড শেষ হওয়ার পর তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এর আগে গত ২৫ মার্চ রাতের সময় রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকায় তার বাসা থেকে মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়। পরের দিন, ২৬ মার্চ, তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত।


/ইউএমএইচ


  বিষয়:   ডিজিএফআই  লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: