রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

2026-03-31T16:32:18+00:00
2026-03-31T17:02:37+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:৩২ পিএম  আপডেট: ৩১.০৩.২০২৬ ৫:০২ পিএম
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। ছবি : সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই দিনে মোট ৩ জন এবং চলতি বছরে এখন পর্যন্ত ৩২ জন শিশু একই উপসর্গ নিয়ে প্রাণ হারাল।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস।

তিনি জানান, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ৯৮ জন শিশু ভর্তি আছেন। 

রামেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন জানান, হামে আক্রান্ত বেশিরভাগ শিশুর বয়স ছয় মাসের নিচে। এসব শিশুদের আক্রান্তের হার ৭০ শতাংশের কাছাকাছি। যা আমাদের জন্য উদ্বেগজনক। এক বছরের ওপরে আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম।

রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম বলেন, জেলায় ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে হামের উপসর্গ দেখা দিচ্ছে বেশি। 


তিনি আরও বলেন, মূলত যারা আক্রান্ত হচ্ছে তাদের বয়স ৬ থেকে ৯ মাস। কিন্তু হামের টিকা দেওয়া হয় ১০ থেকে ১৫ মাসে। ফলে যেসব শিশু আক্রান্ত হচ্ছে, তাদের বেশিরভাগই আনভ্যাকসিনেটেড বা টিকা না নেওয়া শিশু।

প্রসঙ্গত, রামেক হাসপাতালে এ বছর হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩২ শিশুর মধ্যে পরীক্ষায় মাত্র একজনের শরীরে হাম পজিটিভ পাওয়া গেছে। বাকি ২৯ জনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়নি। তবে তারাও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল।

এফআর


  বিষয়:   রাজশাহী  রামেক  হাসপাতাল  হাম  উপসর্গ  শিশু  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: