নিজেকে শহিদ পরিবারের সন্তান দাবি জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন।মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয়

2026-03-31T18:49:48+00:00
2026-03-31T18:49:48+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
নিজেকে শহিদ পরিবারের সন্তান দাবি জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৬:৪৯ পিএম 
জাতীয় সংসদের অধিবেশনে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন। 

মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে গণভোট ও জুলাই সনদ নিয়ে জাতীয় সংসদে আলোচনার শুরুতে  তিনি এ দাবি করেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশের স্বাধীনতার আজ ৫৪ বছর অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে অনেক সরকারই গঠিত হয়েছে এবং পরিবর্তন হয়েছে।

তিনি বলেন, মানুষের বিপুল প্রত্যাশার জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যদি বলে থাকি, স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয় নাই।


স্পিকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহিদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য হয়েছে।

এর আগেও শফিকুর রহমান নিজেকে শহিদ পরিবারের সদস্য হিসেবে নিজেকে পরিচয় করিয়েছেন। 

সময়ের আলো/জেডআই
  বিষয়:   জামায়াত আমির  বিরোধী দলীয় নেতা  শফিকুর রহমান  রাজনীতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: