রাশিয়ার তেলেও ওপর যুক্তরাষ্ট্রের নিষেধ্বাজ্ঞা রয়েছে। যে কারণে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া সরাসরি রাশিয়া থেকে তেল সংগ্রহ করা যাচ্ছে না। এই ইস্যুতে জ্বালানি মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ রেখে সমাধানের চেষ্টা করছে। প্রয়োজন হলে পররাষ্ট্র মন্ত্রণালয় এই ইস্যুতে জ্বালানি মন্ত্রণালয়কে সহযোগিতা করবে।
মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘যেহেতু রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে, তাই স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের অনুমতির বিষয়টি আসে। এ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলাপ হচ্ছে, রাশিয়ার সঙ্গেও আলোচনা চলছে। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় কোনো সহায়তা চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় তা প্রদান করবে।’
সময়ের আলো/কেএইচও