হার দিয়ে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে গিয়ে আবারও লড়াই করল বাংলাদেশ। তবে এবারও হাসতে পারল না শেষ হাসি। আক্রমণ

2026-03-31T20:54:20+00:00
2026-03-31T20:54:20+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
হার দিয়ে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে গিয়ে আবারও লড়াই করল বাংলাদেশ। তবে এবারও হাসতে পারল না শেষ হাসি। আক্রমণ করল। ছুটল। প্রতিপক্ষকে চেপেও ধরল। কিন্তু ফুটবল তো শেষ পর্যন্ত গোলের খেলা। সেই গোলটাই হলো না। আর তাই স্বাগতিক সিঙ্গাপুরের মাঠে ১-০ গোলে হার নিয়েই ফিরতে হলো হাভিয়ের কাবরেরার দলকে।
 
এশিয়ান কাপে খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের, অন্যদিকে প্রতিপক্ষ সিঙ্গাপুর আগের ম্যাচেই নিশ্চিত করে ফেলেছিল মূল পর্বের টিকিট। বাছাইপর্বের শেষ ম্যাচটি তাই ছিল কেবলই নিয়মরক্ষার। 

ম্যাচের শুরুতে বল দখলে এগিয়ে থেকে আক্রমণে যায় বাংলাদেশ। ১৫ মিনিটে আসে প্রথম সুযোগ। সাদ উদ্দিনের ক্রস থেকে শমিত সোমের হেড লক্ষ্যভ্রষ্ট হয়ে বারের ওপর দিয়ে চলে যায়। ২০ মিনিটে সিঙ্গাপুরের হয়ে গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন এহসান ফান্দি।


২৪ মিনিটে সোহেল রানার শটও জালের ঠিকানা খুঁজে পায়নি। তবে ৩১ মিনিটে প্রতি-আক্রমণ থেকে সাফল্য পায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে বক্সে ঢুকে গ্লেনের নেওয়া শট মিতুল মারমা প্রতিহত করলেও ফিরতি বলে হারিশ স্টুয়ার্ট লক্ষ্যভেদ করেন।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালায় বাংলাদেশ। প্রতিপক্ষের ওপর প্রবল চাপ তৈরি করলেও ডি-বক্সে গিয়ে খেই হারাতে থাকে দলটি। ৭৫ মিনিটে সাদ উদ্দিনের ক্রস থেকে বল পেয়ে বক্সের বাইরে মারেন হামজা চৌধুরী। ৭৯ মিনিটে হামজার কাছ থেকে বল পেয়ে মিরাজুল ইসলামের নেওয়া শটটি বারে লেগে ফিরে আসলে হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজদের।

এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপে পাঁচ ম্যাচ খেলে দুই ড্র, দুই হার ও এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ।  

সময়ের আলো/এআর
  বিষয়:   এশিয়ান কাপ  বাছাই  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: