ওষুধ কিনতে গিয়ে হামলার শিকার বীর মুক্তিযোদ্ধা, থানায় অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে সৎ ভাইয়ের ছেলের হাতে হামলার শিকার হয়েছেন হায়দার আলী খান (৭৫) নামে একজন বীর মুক্তিযোদ্ধা।

2026-03-31T21:05:43+00:00
2026-03-31T21:05:43+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ওষুধ কিনতে গিয়ে হামলার শিকার বীর মুক্তিযোদ্ধা, থানায় অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:০৫ পিএম 
চিকিৎসাধীন ভুক্তভোগী হায়দার আলী। ছবি : সময়ের আলো
পিরোজপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে সৎ ভাইয়ের ছেলের হাতে হামলার শিকার হয়েছেন হায়দার আলী খান (৭৫) নামে একজন বীর মুক্তিযোদ্ধা। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হোসেন লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালের সামনে ঔষধ কিনতে গিয়ে হামলার শিকার হন ভুক্তভোগী হায়দার আলী। তিনি বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হায়দার আলী জানান, তার সৎ ভাইয়ের ছেলে মো. মহাসিন খানসহ কয়েকজন মিলে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এসময় মহাসিন খানের স্ত্রী মরিয়ম আক্তার, কন্যা সুমনা আক্তার সুমি এবং আরও এক অজ্ঞাত ব্যক্তি ছিলেন। 

এদিকে, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হয়েও স্বাধীন দেশে জীবনের শেষ বয়সে এভাবে রক্তাক্ত হওয়ায় রাষ্ট্রের কাছে বিচার দাবি করছেন ভুক্তভোগী হায়দার আলী।


এ ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে ওসি মো.মাহমুদ হোসেন বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফআর
  বিষয়:   পিরোজপুর  ওষুধ  হামলা  শিকার  বীর মুক্তিযোদ্ধা  থানা  অভিযোগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: