ঢাবিতে মসজিদ সংস্কারে যুক্তরাষ্ট্রের ২ লাখ ৩৫ হাজার ডলারের অনুদান

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মুগল যুগের ঐতিহাসিক মুসা খান মসজিদ সংস্কারের জন্য ২ লাখ ৩৫ হাজার ডলারের অ্যাম্বাসেডরস ফান্ড ফর

2026-04-01T02:28:03+00:00
2026-04-01T02:28:03+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঢাবিতে মসজিদ সংস্কারে যুক্তরাষ্ট্রের ২ লাখ ৩৫ হাজার ডলারের অনুদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:২৮ এএম 
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মুগল যুগের ঐতিহাসিক মুসা খান মসজিদ সংস্কারের জন্য ২ লাখ ৩৫ হাজার ডলারের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) অনুদান ঘোষণা করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। 

মঙ্গলবার (৩১ মার্চ) এ ঘোষণা দেয়া হয়।

Advertisement
যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রায় বলেন, এই অনুদানের আওতায় ইতিমধ্যে সারা দেশে ১৩টি প্রকল্পে এক মিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন করা হয়েছে। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদফতরের সহযোগিতায় যুক্তরাষ্ট্র মসজিদটির ইসলামি স্থাপত্য বৈশিষ্ট্যের পুনরুদ্ধার, একটি স্থায়ী ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তরুণ স্থপতিদের প্রশিক্ষণ দেবে। 

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক সাবিনা আলমের সঙ্গে যৌথভাবে এই অনুদান ঘোষণা করেন।
  বিষয়:   ঢাকা  বিশ্ববিদ্যালয়  মুগল  যুগ  ঐতিহাসিক  মুসা  খান  মসজিদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: