ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশেই আছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে দেশেই অবস্থান করছেন বলে জানিয়েছেন তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সেই দেদভ।তিনি বলেন, নিরাপত্তাজনিত

2026-04-01T02:57:13+00:00
2026-04-01T02:57:13+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশেই আছেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:৫৭ এএম 
সংগৃহীত ছবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে দেশেই অবস্থান করছেন বলে জানিয়েছেন তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সেই দেদভ। 

তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণেই খামেনি জনসমক্ষে উপস্থিত হচ্ছেন না।

রুশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালেক্সেই দেদভ বলেন, জনগণের বোঝা উচিত যে, তার জনসমক্ষে না আসার পেছনে যথেষ্ট কারণ রয়েছে।”

তিনি জানান, ইরান সরকার বারবার নিশ্চিত করেছে যে নতুন সর্বোচ্চ নেতা দেশেই আছেন, তবে চলমান পরিস্থিতির কারণে তিনি প্রকাশ্যে আসা থেকে বিরত রয়েছেন।

রাষ্ট্রদূত ইঙ্গিত দেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা ঝুঁকির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত মোজতবা খামেনির সঙ্গে তার সরাসরি কোনো বৈঠক হয়নি।

অ্যালেক্সেই দেদভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে নতুন নেতাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এবং ইরানের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন।

এর আগে মোজতবা খামেনির অবস্থান নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়। 

বিশেষ করে দীর্ঘদিন জনসমক্ষে না আসায় তার অবস্থান ও নিরাপত্তা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি তার বেঁচে থাকা নিয়েও প্রশ্ন তোলা হয়।

তবে তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা জীবিত আছেন এবং বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।
  বিষয়:   ইরান  সর্বোচ্চ  নেতা  মোজতবা  খামেনি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: