২৫ মণের দানব খটক আড়াই লাখে বিক্রি

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

দানব নামে পরিচিত আনুমানিক ২৫ মণ ওজনের একটি খটক মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) ধরা পড়েছে বঙ্গোপসাগরের নিকটবর্তী ঝালকাঠির

2026-04-01T04:59:40+00:00
2026-04-01T04:59:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
২৫ মণের দানব খটক আড়াই লাখে বিক্রি
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:৫৯ এএম 
সংগৃহীত ছবি
দানব নামে পরিচিত আনুমানিক ২৫ মণ ওজনের একটি খটক মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) ধরা পড়েছে বঙ্গোপসাগরের নিকটবর্তী ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার একদল জেলের জালে। 

মঙ্গলবার (৩১ মার্চ)  ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্যবন্দরে তা নিলামে আড়াই লাখ টাকায় বিক্রি করেন জেলেরা।

স্থানীয় উন্নয়নকর্মী এইচএম বাদল জানান, বঙ্গোপসাগর থেকে কাঁঠালিয়া উপজেলার দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার। এখানকার অনেক জেলেই বঙ্গোপসাগরে নিয়মিতভাবে মাছ শিকারে যান। এমন একটি দল মঙ্গলবার ভোরে বঙ্গোপসাগর থেকে ধরা বিশাল খটক মাছ নিয়ে আমুয়া মৎস্যবন্দরে আসেন। মাছটির ওজন আনুমানিক ২৫ মণ। পরে এটি নিলামে তোলা হলে আমুয়ার মাছের আড়তদার আব্দুল হাই সরদার আড়াই লাখ টাকায় কিনে নেন। 

পরে এই দানবদেহী মাছটি বেশি দামে বিক্রির জন্য পিরোজপুর জেলার পারেরহাট মৎস্যবন্দরে নিয়ে যান আড়তদার আব্দুল হাই। 

উন্নয়নকর্মী এইচএম বাদল আরও বলেন, কাঁঠালিয়ার জেলেদের জালে অনেক দিন পর এমন একটি মাছ ধরা পড়ায় দারুণ খুশি জেলে পরিবারগুলো। 

মাছটি আনার পর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।



  বিষয়:   খটক  মাছ  করাতি  হাঙর  বঙ্গোপসাগর  ঝালকাঠি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: