পঞ্চম সপ্তাহে গড়িয়েছে যুদ্ধ, ‘শেষ রেখা’ দেখতে পাচ্ছি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘শেষ রেখা’ বা সমাপ্তি দেখতে পাচ্ছে ওয়াশিংটন। এই যুদ্ধ এখন পঞ্চম সপ্তাহে গড়িয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো

2026-04-01T10:41:52+00:00
2026-04-01T10:41:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মার্কো রুবিও
পঞ্চম সপ্তাহে গড়িয়েছে যুদ্ধ, ‘শেষ রেখা’ দেখতে পাচ্ছি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০:৪১ এএম 
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সংগৃহীত ছবি
ইরান যুদ্ধের ‘শেষ রেখা’ বা সমাপ্তি দেখতে পাচ্ছে ওয়াশিংটন। এই যুদ্ধ এখন পঞ্চম সপ্তাহে গড়িয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

মঙ্গলবার (৩১ মার্চ) ফক্স নিউজ চ্যানেলের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে রুবিও বলেন, আমরা যুদ্ধের শেষ রেখা দেখতে পাচ্ছি। এটি আজই নয়, কালও নয়, তবে সেই সময় ঘনিয়ে আসছে। 

এদিন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কোনো কৌশল নেই দাবিও প্রত্যাখ্যান করেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। তিনি বলেন, আমি সংবাদমাধ্যমে এসব খবর শুনছি এবং এটা খুবই হতাশাজনক যে, আমাদের লক্ষ্যগুলো নাকি পরিষ্কার নয়। 


রুবিও আরও বলেন, আমাদের লক্ষ্যগুলো অত্যন্ত স্পষ্ট এবং আমরা আমাদের চারটি লক্ষ্যই পূরণ করতে যাচ্ছি। আমরা তাদের (ইরান) বিমানবাহিনী ধ্বংসের পরিকল্পনা করছিলাম, যা আমরা ইতোমধ্যে করেছি। আমরা তাদের নৌবাহিনী ধ্বংস করতে চেয়েছিলাম, যার বড় অংশই আমরা শেষ করেছি। আমরা তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ধ্বংস করব, আমরা তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা বা লঞ্চারগুলো এমনভাবে গুঁড়িয়ে দেব, যাতে তারা একত্রে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছুড়তে না পারে। 

এ চারটি লক্ষ্য অর্জনের পথে আমরা অনেক দূর এগিয়েছি বলে মন্তব্য করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এসব লক্ষ্য অবশ্যই পূরণ হবে এবং তা খুব দ্রুতই অর্জিত হবে।  


/ইউএমএইচ



  বিষয়:   মার্কো রুবিও  ইরান যুদ্ধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: