ডিএমপির উচ্ছেদ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বনানী এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে।বুধবার (১ এপ্রিল) বেলা ১১টা

2026-04-01T11:14:54+00:00
2026-04-01T11:14:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ডিএমপির উচ্ছেদ অভিযান শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১১:১৪ এএম 
ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে ডিএমপি। সংগৃহীত ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বনানী এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে। 

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টা থেকে ট্রাফিক গুলশান বিভাগের উদ্যোগে এ অভিযান শুরু হয়েছে। ডিএমপি কমিশনারের সাম্প্রতিক গণবিজ্ঞপ্তির আলোকে এই অভিযান পরিচালিত হচ্ছে। 

সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনানী-কাকলী অংশের সড়ক এবং ফুটপাতের পাশে থাকা অনেক প্রতিষ্ঠান ও দোকান নিজস্ব সীমানার বাইরে অবৈধভাবে ফুটপাত ও সড়কে কার্যক্রম সম্প্রসারণ করছে। এর ফলে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। 

একইসঙ্গে, ফুটপাত দখল করে খাবারের হোটেলের রান্নার সরঞ্জাম, গ্রিল মেশিন, আসবাবপত্রের দোকানের পণ্য এবং বিভিন্ন ওয়ার্কশপের যন্ত্রপাতিও রাখা হয়েছে, যা সরিয়ে দিতেই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।  

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা সম্পূর্ণ অবৈধ। এ ধরনের কার্যক্রমের কারণে শুধু পথচারীদের ভোগান্তিই নয়, সড়কের স্বাভাবিক যান চলাচলও ব্যাহত হয়। 


তাই আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তারা। 

অভিযানে অংশ নেওয়া ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান বলেন, ফুটপাত দখলমুক্ত করতে আমরা এই অভিযান পরিচালনা করছি। 

এডিসির সঙ্গে ডিএমপির একজন স্পেশাল ম্যাজিস্ট্রেট এবং সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটও রয়েছেন। এসময় ট্রাফিক গুলশান বিভাগের পুলিশ কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। 

এদিকে, আগামী কয়েকদিন রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক এবং ফুটপাত দখলমুক্ত করতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও ডিএমপি সূত্র জানা গেছে। 


/ইউএমএইচ





  বিষয়:   ডিএমপি  উচ্ছেদ অভিযান  বনানী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: