রাজশাহী মেডিকেলে নবজাতকদের জন্য ২ ভেন্টিলেটর হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ২টি উচ্চমানের নিওনেটাল ভেন্টিলেটর হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

2026-04-01T11:37:56+00:00
2026-04-02T12:31:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রাজশাহী মেডিকেলে নবজাতকদের জন্য ২ ভেন্টিলেটর হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১১:৩৭ এএম  আপডেট: ০২.০৪.২০২৬ ১২:৩১ পিএম
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুলজামান চৌধুরী। সংগৃহীত ছবি
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ২টি উচ্চমানের নিওনেটাল ভেন্টিলেটর হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এসব ভেন্টিলেটর সরবরাহ করে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।  

মঙ্গলবার (৩১ মার্চ) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুলজামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস আনুষ্ঠানিকভাবে ভেন্টিলেটরগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।  

এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক নাসিরুল্লাহ জানান, পর্যায়ক্রমে মোট ১০টি ভেন্টিলেটর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে দেওয়া হবে। এর মধ্যে আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২টি ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে এবং বাকি ভেন্টিলেটরগুলো আমদানির প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

হাসপাতাল পরিদর্শন শেষে সচিব কামরুলজামান চৌধুরী জানান, রাজশাহীতে শিশু হাসপাতালের ভবন প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় সুবিধার অভাবে তা এখনো চালু হয়নি। 

তিনি আরও বলেন, খুব শিগগিরই সেখানে শিশুদের বহির্বিভাগ চালু করা হবে এবং পর্যায়ক্রমে সেটিকে পূর্ণাঙ্গ শিশু হাসপাতালে রূপান্তর করা হবে। 

সম্প্রতি ভেন্টিলেটরের অভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা ঘটার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এরই পরিপ্রেক্ষিতে দ্রুত এ উদ্যোগ গ্রহণ করা হয়। 


/ইউএমএইচ



  বিষয়:   রাজশাহী মেডিকেল  ভেন্টিলেটর  কামরুলজামান চৌধুরী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: