মধ্যপ্রাচ্যে আমেরিকার ১৪টি ঘাঁটি ধ্বংস করেছে ইরান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪টি ঘাঁটিকে ইরান ধ্বংস করে দিয়েছে।বুধবার

2026-04-01T12:52:55+00:00
2026-04-01T14:28:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জলিল রহীমি জাহানাবাদী
মধ্যপ্রাচ্যে আমেরিকার ১৪টি ঘাঁটি ধ্বংস করেছে ইরান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:৫২ পিএম  আপডেট: ০১.০৪.২০২৬ ২:২৮ পিএম
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী। সংগৃহীত ছবি
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪টি ঘাঁটিকে ইরান ধ্বংস করে দিয়েছে।

বুধবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সাস্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার ১৪টি ঘাঁটি ধ্বংস করে দিয়েছি মন্তব্য করে তিনি বলেন, প্রতিবেশি আরব দেশগুলোর ঘাঁটি থেকে বিমানে করে ইরানে বোমা বর্ষণ করা হচ্ছে, নারী শিশু মারা যাচ্ছে। আমরা কোনো প্রতিবেশি দেশে আক্রমণ করছি না, আমরা মার্কিন ঘাঁটিতে আক্রমণ করছি। দোষ ওইসব দেশের, যারা মার্কিন ঘাঁটি করার অনুমতি দিয়েছে। 

যুদ্ধেরও একটা নীতি থাকে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, যুদ্ধের নামে স্কুল-কলেজে শিশুদের ওপর আক্রমণ করবে, এটা হতে পারে না। তারা যুদ্ধের নামে কীভাবে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের ওপর হামলা করেছে। এখানে কি ইরান অস্ত্র তৈরি করেছিল? এটা কি সামরিক ঘাঁটি ছিল? শিশুরা কি আমেরিকা-ইসরায়েলের জন্য হুমকি ছিল? আমেরিকা-ইসরায়েল যে মানবাধিকার লঙ্ঘনের কথা বলে, তার মধ্যে কি এটা পড়ে না? মুসলমান হওয়া কি অপরাধ বলে প্রশ্ন রাখেন তিনি। 
  
তিনি বলেন, তারা মুসলিম বিশ্বকে ধ্বংস করে দিতে চায়। আমাদের মসজিদগুলোকে তারা মনে করে উগ্রবাদের আখড়া। এই যুদ্ধ ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, এটি মুসলিম উম্মাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ।  

রাষ্ট্রদূত বলেন, আমেরিকার আগ্রাসনের একমাসের বেশি সময় অতিবাহিত করছি। যুদ্ধটা তখনই তারা শুরু করে, যখন ওমানের মধ্যস্থতায় ভালোভাবে আলোচনা চলছিল। ইসরায়েলের উসকানিতে এ যুদ্ধ আমেরিকা শুরু করেছে। পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধে নিয়ে এসেছে। ট্রাম্প ইসরায়েলের প্ররোচনায় যুদ্ধে পা দিয়েছে এবং এখন পালানোর পথ খুঁজছে।   


ইরানের প্রযুক্তি ধ্বংস করা এবং ইউরেনিয়াম উদ্ধারের নামে আমেরিকা যা শুরু করেছিল, তাতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, আমেরিকা পারস্য উপসাগর ছেড়ে পালিয়েছে। এখন ট্রাম্প সুযোগ খুঁজছে যে তারা বিজয়ী হয়েছে। বলতে চাইলে বলুক, আসলে কি আমাদের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে পেরেছেন? আমেরিকা-ইসরায়েল বুঝবে না, তারপরও বলি, বিশ্ব এখন আর আমেরিকার কথায় চলবে না। এখন ইরানকে হুমকি দেওয়া হচ্ছে, পারমাণবিক বোমা বর্ষণের। কিন্তু ইরান এতে ভিত নয়।  

জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো শক্তিশালী দেশগুলোর হাতিয়ারে পরিণত হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে এখন পর্যন্ত তারা কি কোনো প্রস্তাব পাস করতে পেরেছে? পাকিস্তান উদ্যোগ গ্রহণ করলে আমরা স্বাগত জানাবো। যুদ্ধের মাধ্যমে তারা যা অর্জন করতে পারি নাই, তা এখন আলোচনা মাধ্যমে করার চেষ্টা করছে। বিপদে পড়েই আমেরিকা এখন যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে। আমেরিকার ১৫ দফা প্রস্তাবের কোনো উত্তর দেয়নি ইরান। আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হয়নি। 

আমরা তুরস্ক, পাকিস্তানের মধ্যস্ততাকে স্বাগত জানাই। তবে, যুদ্ধকে আমরা এমন অবস্থায় নিয়ে যেতে চাই যাতে, আমেরিকা আর ইসরায়েল যাতে আর কোনো দেশের উপর এমন আগ্রাসন চালাতে না পারে। আমেরিকার প্রেসিডেন্ট ১শ’ বারের বেশি নিজেদের বিজয়ী ঘোষণা করেছে। দুঃখের বিষয় হলো, আমেরিকায় এমন প্রেসিডেন্ট এখন যে নিজেকেও বোঝে না, মধ্যপ্রাচ্যকেও বোঝে না। অথচ, সে সবার জন্য চরম বিপদ ডেকে এনেছে বলেও মন্তব্য করেন তিনি। 

রাষ্ট্রদূত আরও বলেন, ইরান কখনোই চায় না, যুদ্ধ প্রলম্বিত হোক। আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। তবে, ইরান প্রতিরক্ষামূলক যুদ্ধে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছে। একটি দেশ যখন অবৈধভাবে জাতিসংঘ সনদকে উপেক্ষা করে আরেকটি দেশের ওপর হামলা চালিয়েছে, আমরা চাই এর নিন্দা জানানো হোক। যদি তা না করা হয়, তবে সেই দেশও কোনো না কোনো সময়, এই আগ্রাসী শক্তির আগ্রাসনের শিকার হতে পারে বলেও জানান তিনি। 
 
এসময় তিনি জাতিসংঘের সমালোচনা করে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাঠামোকে আমরা সঠিক মনে করি না। অনেক দেশই তা মনে করে না। অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি, বিপদে জাতিসংঘের দিকে তাকিয়ে থাকলে চলবে না। নিজেদের সাহায্য নিজেরা করতে হবে।  


/ইউএমএইচ




  বিষয়:   জলিল রহীমি জাহানাবাদী  ইরান  যুক্তরাষ্ট্র  মধ্যপ্রাচ্য 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: