প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১:০৯ পিএম আপডেট: ০১.০৪.২০২৬ ৩:৩১ পিএম
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সরকার টাকা ছাপাতে চায় না।
বুধবার (১ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতির জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। ঘন ঘন নীতির পরিবর্তন না করে বিনিয়োগকারীদের জন্য টেকসই নীতি গ্রহণ করা হবে। তবে টাকা ছাপতে চায় না সরকার।
তিনি আরও বলেন, অর্থনীতি এমনিতেই চ্যালেঞ্জের মুখে আছে। তার ওপর নির্বাচনী ইশতেহার পূরণের লক্ষ্য রয়েছে। নতুন করে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধ, ফলে সরকার ত্রিমুখী চ্যালেঞ্জে রয়েছে বলে জানান তিনি।
/ইউএমএইচ