‘আগামী শিক্ষাবর্ষ থেকে ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে সামনে রেখে সিলেটের

2026-04-01T16:05:49+00:00
2026-04-01T16:05:49+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘আগামী শিক্ষাবর্ষ থেকে ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে’
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:০৫ পিএম 
সিলেটের ক্রীড়া অবকাঠামো পরিদর্শন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। ছবি : সময়ের আলো
আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে সামনে রেখে সিলেটের ক্রীড়া অবকাঠামো পরিদর্শন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। এ সময় তিনি আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার কথা জানান। 

বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম ও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। মাঠের অবস্থা ও গ্যালারি ঘুরে দেখার পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতির বিষয়ে কথা বলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাকে খুঁজে বের করা হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে যে সব প্রতিভা বেরিয়ে আসবে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। সরকার ইতোমধ্যে ক্রীড়াবিদদের ভাতা প্রদান শুরু করেছে। শীঘ্রই আরও ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনা হবে।


পরিদর্শনকালে জেলা স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। বিগত সময়ের অনিয়ম ও দুর্নীতির কারণেই স্টেডিয়ামের এই দশা হয়েছে উল্লেখ করে তিনি দ্রুত সংস্কারের নির্দেশ দেন।

আগামী প্রজন্মের সুস্থ বিকাশে প্রতিমন্ত্রী বড় ঘোষণা দিয়ে বলেন, আগামী শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণি থেকেই ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। তিনি বিশ্বাস করেন, শিশু-কিশোররা মাঠে থাকলে সমাজ থেকে মাদক দূর হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম, সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সময়ের আলো/জোই
  বিষয়:   শিক্ষাবর্ষ  ক্রীড়া শিক্ষা  বাধ্যতামূলক  সিলেট  ক্রীড়া প্রতিমন্ত্রী  আমিনুল ইসলাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: