যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয় ইরানের ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের জন্য ইরানের অস্ত্র কর্মসূচি ও পারমাণবিক অস্ত্রকে হুমকি জানিয়ে দেশটির ওপর এক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযান

2026-04-01T17:33:31+00:00
2026-04-01T17:33:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হেগসেথের স্বীকারোক্তি
যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয় ইরানের ক্ষেপণাস্ত্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:৩৩ পিএম 
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি : সময়ের আলো
যুক্তরাষ্ট্রের জন্য ইরানের অস্ত্র কর্মসূচি ও পারমাণবিক অস্ত্রকে হুমকি জানিয়ে দেশটির ওপর এক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযান চালিয়ে যাচ্ছে। 

তবে এত দিন পর এসে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোনো হুমকি নয় বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। 

সংবাদমাধ্যম মিডলইস্ট আইয়ের এক প্রতিবেদনে হেগসেথের এমন বক্তব্য উঠে এসেছে। 

তার এমন বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন উঠেছে তাহলে পেন্টাগন কেন ইরানে হামলা চালাল!

কেননা যুদ্ধ শুরুর পর থেকে হোয়াইট হাউস বারবার ইরানকে ‘আসন্ন হুমকি’ বলে বর্ণনা করে আসছে। 

এমন প্রশ্নের মুখে হেগসেথ জানান, যুক্তরাষ্ট্র নিজেকে ঝুঁকিতে ফেলেছে ওই অঞ্চলে নিজেদের সম্পদ ও মিত্রদের রক্ষা করতে গিয়ে। এ কারণেই ইউরোপীয় মিত্ররাও এখন পাল্টা পদক্ষেপ নেবে বলে আশা করছেন ডোনাল্ড ট্রাম্প। 

এই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে পারবে না জানিয়ে মিত্রদের প্রতি ক্ষোভ প্রদর্শন করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

তিনি আরও জানান, এগুলো কেবল মিত্র দেশ ও অন্যান্য অঞ্চলেই পৌঁছাতে সক্ষম। তবু মিত্রদের থেকে বাড়তি সহায়তা চাইলে আমরা শুধু পাই প্রশ্ন, বাধা আর দ্বিধা।

হেগসেথ বলেন, এ কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষভাবে জানিয়েছেন, প্রয়োজনের সময় অন্যান্য দেশ আপনার পাশে দাঁড়াতে ইচ্ছুক না হলে আপনি কোনো জোট গঠন করতে পারবেন না। 

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   যুক্তরাষ্ট্র  ইরান  অস্ত্র  পারমাণবিক  ক্ষেপণাস্ত্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: