‘শবদেহ’ বহন এখন গাজার শিশুদের খেলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যা দেখে, তাই শেখে মানুষ আর সেই নির্মম বাস্তবই যেন প্রতিফলিত হলো গাজা উপত্যকার এক উদ্বাস্তু শিবিরে শিশুদের খেলায়। পুতুলকে

2026-04-01T21:03:32+00:00
2026-04-01T21:03:32+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘শবদেহ’ বহন এখন গাজার শিশুদের খেলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৯:০৩ পিএম 
সংগৃহীত ছবি
যা দেখে, তাই শেখে মানুষ আর সেই নির্মম বাস্তবই যেন প্রতিফলিত হলো গাজা উপত্যকার এক উদ্বাস্তু শিবিরে শিশুদের খেলায়। পুতুলকে ‘শবদেহ’ বানিয়ে স্ট্রেচারে বহনের দৃশ্য সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা বিশ্বজুড়ে নাড়া দিয়েছে মানবিক বোধকে।

ভিডিওতে দেখা যায়, ধুলোবালিতে মলিন হয়ে যাওয়া একটি সাদা পুতুলকে ঘিরে ব্যস্ত কয়েকজন শিশু। পুতুলটির মাথায় গোলাপি টুপি, পায়ে মোজা দেখতে যেন একেবারেই নিরীহ খেলনা। কিন্তু সেই পুতুলকেই তারা শুইয়ে দিয়েছে ছোট্ট একটি স্ট্রেচারে, আর সেটিকেই ‘শবদেহ’ ভেবে বহন করছে।

Advertisement
স্ট্রেচারটি বহন করতে গিয়ে শিশুদের টলমল পা, ক্লান্তি আর সংগ্রামের দৃশ্য যেন বাস্তবের যুদ্ধচিত্রের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। 

একপর্যায়ে এক শিশু ভারসাম্য হারিয়ে পড়ে গেলেও আবার উঠে বন্ধুদের সঙ্গে যোগ দেয়। খেলার মধ্যেই দায়িত্ববোধ আর অভ্যস্ততার অদ্ভুত মিশ্রণ সকলের চোখে পড়ে।

আল জাজিরার বরাতে জানা যায়, একজন ফিলিস্তিনি কনটেন্ট নির্মাতা উদ্বাস্তু শিবিরে গিয়ে এই দৃশ্য ধারণ করেন। সেখানে শিশুদের স্বাভাবিক খেলাধুলার মধ্যেই যুদ্ধের প্রতিফলন দেখে তিনি বিস্মিত হন।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সংঘাত ও সহিংসতার মধ্যে বেড়ে ওঠা শিশুদের মানসিক জগতে এর গভীর প্রভাব পড়ে। বাস্তব জীবনের মৃত্যু, ধ্বংস আর শোক তাদের কাছে এতটাই স্বাভাবিক হয়ে ওঠে যে, সেটিই খেলার অংশ হয়ে যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে অনেকেই গভীর সহানুভূতি প্রকাশ করেছেন। 

একজন ব্যবহারকারী লিখেছেন, বাস্তবের রূঢ়তা শৈশবের আনন্দকেও বদলে দেয়। চোখের সামনে যা দেখছে, সেটাকেই তারা খেলায় রূপ দিচ্ছে এ দৃশ্য সত্যিই হৃদয়বিদারক।

মানবাধিকারকর্মীদের মতে, এই ধরনের দৃশ্য শুধু একটি ভিডিও নয়; বরং এটি যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের শিশুদের হারিয়ে যাওয়া শৈশবের প্রতীক।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   গাজা  উপত্যকা  উদ্বাস্তু  শিবির  শিশু  খেলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: