সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানাল জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে বর্তমানে সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী।বুধবার (১ এপ্রিল)

2026-04-01T21:12:34+00:00
2026-04-01T21:12:34+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানাল জনপ্রশাসন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৯:১২ পিএম 
সংসদ অধিবেশন। ছবি : সংগৃহীত
দেশে বর্তমানে সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। 

বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশনে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এই পরিসংখ্যান তুলে ধরেন।

প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে দেশে মোট সরকারি কর্মচারীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। তবে বিশাল একটি অংশ এখনো শূন্য পদের তালিকায় রয়ে গেছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, এর মধ্যে প্রথম শ্রেণিতে কর্মরত কর্মচারীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন, দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬, ৩য় শ্রেণিতে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫, চতুর্থ শ্রেণিতে ৪ লাখ ৪ হাজার ৫৫৭ এবং অন্যান্য শ্রেণিতে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ৭ হাজার ৯৮০ জন।

এফআর
  বিষয়:   সরকারি  চাকরি  শূন্য পদ  জনপ্রশাসন  প্রতিমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: