৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের সংসদীয় ইতিহাসে বিরল এক নজির স্থাপিত হয়েছে। স্বাধীনতার পর ৫৩ বছরের পথচলায় এই প্রথম ট্রেজারি বেঞ্চের কোনো সদস্যের আনা

2026-04-01T21:53:22+00:00
2026-04-01T21:53:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সংসদে ইতিহাস
৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৯:৫৩ পিএম 
জাতীয় সংসদের অধিবেশন। ছবি : সংগৃহীত
বাংলাদেশের সংসদীয় ইতিহাসে বিরল এক নজির স্থাপিত হয়েছে। স্বাধীনতার পর ৫৩ বছরের পথচলায় এই প্রথম ট্রেজারি বেঞ্চের কোনো সদস্যের আনা মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করেন ট্রেজারি বেঞ্চের সদস্য জয়নুল আবদিন ফারুক। 

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ প্রস্তাবটি গ্রহণ করে এর ওপর আলোচনার দিনক্ষণ নির্ধারণ করেন।

মুলতবি প্রস্তাব উত্থাপন করে জয়নুল আবদিন ফারুক বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও সংগ্রামের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সংঘটিত জুলাই-আগস্ট বিপ্লবের ফসল ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’। তিনি এটিকে দেশের ভবিষ্যৎ পথনির্দেশক একটি রাজনৈতিক দলিল হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এই সনদে সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইন প্রণয়ন ও সংস্কারের সুস্পষ্ট প্রস্তাবনা রয়েছে। সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে সংসদের চলমান কার্যক্রম মুলতবি রেখে বিস্তারিত আলোচনা প্রয়োজন বলেও তিনি মত দেন।

প্রস্তাবটি গ্রহণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, কার্যপ্রণালি বিধির ৬৫(২) অনুযায়ী এটি আলোচনার জন্য অনুমোদন দেওয়া হলো। 

তিনি জানান, আগামী রোববার (৫ এপ্রিল) দিনের কার্যসূচির শেষ বিষয়ে সর্বোচ্চ দুই ঘণ্টা সময় নির্ধারণ করে এ প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।

স্পিকার এ সময় উল্লেখ করেন, দেশের সংসদীয় ইতিহাসে এটিই প্রথম ঘটনা, যেখানে ট্রেজারি বেঞ্চ থেকে কোনো সদস্য মুলতবি প্রস্তাব উত্থাপন করে তা আলোচনার জন্য গৃহীত হলো। 

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   বাংলাদেশ  সংসদ  ইতিহাস  ট্রেজারি  বেঞ্চ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: