পাঁচ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে পাঁচ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১ এপ্রিল) দিনব্যাপী উপজেলার চরম্বা

2026-04-01T23:49:51+00:00
2026-04-01T23:49:51+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পাঁচ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১১:৪৯ পিএম 
পরিবেশ অধিদপ্তরের অভিযান। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে পাঁচ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) দিনব্যাপী উপজেলার চরম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম অভিযানের নেতৃত্ব দেন।

Advertisement
জানা যায়, ইটভাটাগুলো ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করে আসছিল। অভিযোগ পেয়ে অভিযানকালে মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস ম্যানুফেকচারের মালিক জসিম উদ্দিন, মেসার্স বিসমিল্লাহ ব্রিকসের মালিক মো. গিয়াস উদ্দিন, চরম্বা রহমানিয়া ব্রিকসের মালিক নাছির উদ্দিন, মেসার্স ইসলাম ব্রিকস ম্যানুফেকচারের মালিক মফিজুর রহমান, মেসার্স শাহ মজিদিয়া ব্রিকসের মালিক নুরুল আলম বাহাদুরকে জরিমানা করা হয়।

তাদের প্রত্যেকে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করে আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফআর
  বিষয়:   চট্টগ্রাম  লোহাগাড়া  ইটভাটা  লাখ  টাকা  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: