রকস্টার আসছে ঈদুল আজহায়

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে

2026-04-02T04:06:07+00:00
2026-04-02T04:31:30+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
রকস্টার আসছে ঈদুল আজহায়
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৪:০৬ এএম  আপডেট: ০২.০৪.২০২৬ ৪:৩১ এএম
শাকিব খান। সংগৃহীত ছবি
ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। 

পরিচালক আজমান রুশোর গল্পে চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ রচনা করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। এ সিনেমার প্রথম ধাপের শুটিং সম্প্রতি মালয়েশিয়ায় সম্পন্ন হয়েছে। সেখানে পাঁচ দিন শুটিংয়ে অংশ নেন শাকিব খান। 

সিনেমাসংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ‘রকস্টার’ সিনেমার পুরো টিম এরই মধ্যে মালয়েশিয়া থেকে শুটিং শেষে ঢাকায় ফিরেছে। এ মাসের প্রথম সপ্তাহ থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে টানা ২৩ দিন শুটিং চলবে। এর মধ্যে এক দিন শ্রীমঙ্গলে শুটিং হবে। তারপরই ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতি শুরু হবে সিনেমাটির।

এর আগে ২৮ মার্চ নিজের জন্মদিনে ‘রকস্টার’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে ভিন্ন এক স্টাইলে হাজির হয়ে ভক্তদের চমকে দেন শাকিব খান। ‘রকস্টার’ সিনেমাটি প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সান কমিউনিকেশন।

এদিকে ঈদে মুক্তি পাওয়া নিজের সিনেমা ‘প্রিন্স’র প্রিমিয়ারে সিনেমাটির বিপর্যয় নিয়ে ক্ষমা চেয়েছেন শাকিব খান। তিনি বলেন, আমি যখন প্রিন্স সিনেমার গল্প শুনেছি তখন মনে হয়েছিল, এটি আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। হয়তো সময়স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারিনি। এ জন্য নির্মাতাসহ সবার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করেছি। পরবর্তী সিনেমাতে কাজের সময় ত্রুটিগুলো খেয়াল করব।

শাকিব আরও বলেন, কাজটি করতে গিয়ে শুরুতেই পারমিশন ঝামেলায় আমাদের তিন মাস চলে যায়। যার কারণে শিডিউলের বড় একটি অংশ সেখানেই ব্যাঘাত হয়। এরপর ঈদের আগের দিন পর্যন্ত শুটিং, সবকিছু মিলিয়ে সময় আমাদের পক্ষে ছিল না। তাই আমার পরবর্তী নির্মাতা ও প্রযোজকদের একটি বিষয় বলব, প্ল্যান ‘এ’-এর পাশাপাশি প্ল্যান ‘বি’ রাখার জন্য। 

তারপরও পরিপূর্ণ সিনেমাটি না দেখতে পেরেও দর্শক যে ভালোবাসা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। এ সময় সিনেমার পরিচালক, প্রযোজকসহ দুই নায়িকার প্রশংসা করেন শাকিব খান। প্রসঙ্গত, ৩১ মার্চ স্টার সিনেপ্লেক্সের উত্তরা শাখায় সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। 

সময়ের আলো/আআ


  বিষয়:   রকস্টার  ঈদুল  আজহা  শাকিব 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: