শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইরানে চলমান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কারণে বিশ্ব জুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট। এমন পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে

2026-04-02T09:51:23+00:00
2026-04-02T09:51:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৯:৫১ এএম 
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ। প্রতীকী ছবি
ইরানে চলমান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কারণে বিশ্ব জুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট। এমন পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস বা ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থার বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় ছাড়া মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর ক্লাস করার একটি প্রস্তাব বিবেচনায় রয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী, এক দিন অনলাইনে ক্লাস হলে পরবর্তী দিন সশরীর ক্লাস অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি আলোচনার জন্য উঠতে পারে এবং সেখানে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এর আগে গত মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, জ্বালানি সাশ্রয়ে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়ে সরকার গুরুত্বেরসঙ্গে আলোচনা করছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি উপস্থাপন করা হবে এবং মন্ত্রিসভাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ইরান  ইসরায়েল  যুক্তরাষ্ট্র  জ্বালানি সংকট  অনলাইন ক্লাস  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: