সিলেটে সিএনজি, এলপিজি ও পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সিলেটে হঠাৎ করে ঘোষিত জ্বালানি ধর্মঘট ঘিরে যে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছিল, তা আপাতত কাটতে শুরু করেছে। সিএনজি, এলপিজি ও

2026-04-02T10:24:48+00:00
2026-04-02T10:24:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সিলেটে সিএনজি, এলপিজি ও পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১০:২৪ এএম 
সিলেটের পেট্রোল পাম্প। ছবি : সংগৃহীত
সিলেটে হঠাৎ করে ঘোষিত জ্বালানি ধর্মঘট ঘিরে যে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছিল, তা আপাতত কাটতে শুরু করেছে। সিএনজি, এলপিজি ও পেট্রোল পাম্প মালিকরা তাদের অনির্দিষ্টকালের কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন, ফলে স্বাভাবিক জ্বালানি সরবরাহে ফিরছে পুরো অঞ্চল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) গভীর রাতে এই সিদ্ধান্ত আসে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটার্স এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান।

দিনভর হঠাৎ জ্বালানি বিক্রি বন্ধের ঘোষণায় সিলেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবহন খাত অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয় ভোগান্তির শঙ্কা। বিশেষ করে সিএনজি চালক ও যাত্রীদের মধ্যে উদ্বেগ ছিল সবচেয়ে বেশি।
আরও পড়ুন

পাম্প মালিকদের দাবি, প্রশাসন থেকে জরিমানার নামে হয়রানি ও চাঁদাবাজি করা হচ্ছিল, যার প্রতিবাদেই তারা এই কর্মসূচি ঘোষণা করেছিলেন। বিষয়টি দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিস্থিতি সামাল দিতে রাতেই তৎপর হয়ে ওঠে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারা। সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরীর উপস্থিতিতে পাম্প মালিকদের সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় মেঘনা অয়েল ডিপোতে প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে উভয় পক্ষ আলোচনায় বসে এবং তাৎক্ষণিক সমাধানের পথ খোঁজে।

বৈঠকের পর ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হলেও পাম্প মালিকরা স্পষ্ট জানিয়েছেন- তাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আবারও কঠোর কর্মসূচি আসতে পারে।

এএডি/


  বিষয়:   সিলেট  ধর্মঘট  স্থগিত  সিএনজি  এলপিজি  পেট্রোল  পাম্প  মালিক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: