গত ২১ তারিখ ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘প্রিন্স’। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
এই সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, জতির্ময়ী কুণ্ডু এবং ভারতের অভিনেতা দিবেন্দু ভট্টাচার্য্য।
নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, স্বল্প সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে সিনেমাটি মুক্তি দিতে হয়েছে। ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি লক্ষণীয়।
এদিকে, দেশের সুপ্রতিষ্ঠিত খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠান হক ফুড ইন্ডাস্ট্রিজ এই সিনেমার স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে।
হকের হেড অব মার্কেটিং সাকিব হাসান বলেন, ‘হক শুধু একটি ব্র্যান্ড নয়, এটি বাংলাদেশের মানুষের আবেগ ও বিশ্বাসের একটি প্রতীক। কয়েক দশক ধরে আমরা মানুষের ঘরে ঘরে জায়গা করে নিয়েছি। অনেকের শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে আমাদের পণ্য মি. কুকি, চোকো ডাইজেস্টিভসহ বিভিন্ন আইটেম এখনো সেই নস্টালজিয়া বহন করে।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘আমরা সবসময় কোয়ালিটি, ট্রাস্ট এবং কনসিসটেন্সিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসেছি। সময়ের সঙ্গে সঙ্গে আমরা প্রযুক্তি ও প্রোডাকশন উন্নত করেছি, কিন্তু আমাদের মূল ভ্যালু মানুষের বিশ্বাস সেটা কখনো পরিবর্তন হয়নি।’
তিনি যোগ করেন, ‘বাংলাদেশের সংস্কৃতি, বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডে হক সবসময় পাশে থেকেছে। শাকিব খানের মতো একজন মেগাস্টারের সিনেমার সঙ্গে যুক্ত হওয়া আমাদের জন্য শুধু একটি স্পন্সরশীপ নয়, বরং এটি দেশের বিনোদন ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার একটি অংশীদারিত্ব।’
তার মতে, ‘যদি দেশের অন্যান্য লিডিং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোও এভাবে এগিয়ে আসে, তাহলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আন্তর্জাতিক পর্যায়েও আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।’
মিশ্র প্রতিক্রিয়া থাকা সত্ত্বেও বর্তমানে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘প্রিন্স’ সিনেমা ঘিরে দর্শকের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখন দেখার বিষয়, এই জনপ্রিয়তার ধারা কতদিন অব্যাহত থাকে।
এএডি/